ভবিষ্যত বিজ্ঞানীয় খোঁজে শীর্ষক প্রদর্শনী ১৪ নভেম্বর, থাকবেন মন্ত্রী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ভবিষ্যত বিজ্ঞানীয় খোঁজে শীর্ষক প্রদর্শনী ১৪ নভেম্বর, থাকবেন মন্ত্রী

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৫:২১:০৭ অপরাহ্ন

ভবিষ্যত বিজ্ঞানীয় খোঁজে শীর্ষক প্রদর্শনী ১৪ নভেম্বর, থাকবেন মন্ত্রী

সংগৃহীত


তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উদ্ভাবনী চিন্তা এবং আগ্রহ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর সিলেট বিভাগীয় পর্ব।আগামী ১৪ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার প্রকল্প প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবেন।আয়োজকদের আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী, মূল্যায়ন, প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা