গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৫ AM

গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৬:০৯:৪০ AM

গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বজ্রপাতে ফয়েজ আহমদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার মখলিছুর রহমানের ছেলে।

দুই নং ওয়ার্ড সদস্য আলা উদ্দীন জানান, সকাল সাড়ে ৮ টায় লাকী গ্রামের মরাকান্দী হাওরে মাছ ধরতে গেলে সে বজ্রপাতের শিকার হয়।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/এমকে