সাবেক মেয়র কামরানের পরিবারের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সাবেক মেয়র কামরানের পরিবারের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৬:২৭:৫০ পূর্বাহ্ন

সাবেক মেয়র কামরানের পরিবারের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দোয়া


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় মরহুমের পরিবারের উদ্যোগে তাঁর বাসভবনে খতমে কোরআন, জিকির আজকার, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিরনী বিতরণ করা হয়েছে। তাছাড়াও বাদ যোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের প্রাবম্ভে সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা বলেন, বদর উদ্দিন আহমদ কামরান মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবেন। তিনি ছিলেন গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু। আমাদের নতুন প্রজন্ম নন্দিত কামরানকে না পেলেও তার রেখে যাওয়া স্মৃতি চির অম্লান হয়ে থাকবে। 

বক্তারা আরো বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন সাদা মনের মানুষকে হারিয়ে তার নেতৃত্বের শূন্যতা অনুভব করছি। তাঁর নীতি আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর সেক্রেটারী অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ সভাপতি বিজিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জুবের খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, আবদুল আজিম জুয়েল, মহল্লার সহ সভাপতি কামাল আহমদ, আবুল কালাম, দেবাংশু দাশ মিঠু, সাইফুল আলম খান কয়েছ, এম ইলিয়াছ চৌধুরী দিনার, আব্দুর রহমান, খালেদ আহমদ চৌধুরী, সাংবাদিক আবুল হোসেন, বেলাল খান, হাবিবুর রহমান, ফারুক আহমদ, এম এ মতিন, আবুল আহমদ, গোলাম সোবহান চৌধুরী, সাইফুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক