সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

আমিনুল হক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৯:৪৩:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের  গানের বইয়ের মোড়ক উন্মোচন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদার এর গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি সুনামগঞ্জ ডটকম’-এর উদ্যোগে ও আমেরিকা প্রবাসী সাংবাদিক, লেখক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু’র সম্পাদনায় গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী।

বইয়ের মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলোর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সুমন কুমার দাস। অনুষ্ঠানে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ডেইলি সুনামগঞ্জ ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখতের সভাপতিত্বে ও প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, কবি ইকবাল কাগজী, প্রথম আলোর সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, নাট্যকার আনোয়ার হোসেন রনি, অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, ব্যাংকার ও সংগঠক আশরাফ হোসেন লিটন প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ