যুবদলের হরতালে সিলেটে দিনভর যা যা ঘটল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

যুবদলের হরতালে সিলেটে দিনভর যা যা ঘটল

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ১২:৩৩:৩৪ অপরাহ্ন

যুবদলের হরতালে সিলেটে দিনভর যা যা ঘটল


সিলেটে যুবদলের ডাকা হরতালে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। যুবদল নেতা জিল্লুর রহমান দিলু ‘হত্যার’ প্রতিবাদে ডাকা এই হরতালকে ঘিরে দিনভর সিলেট ছিলো আতংকের নগরী। সকাল বিকাল একাধিক সশস্ত্র মিছিলে উত্তপ্ত ছিলো রাজপথ, অলিগলি। গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া বড় কোনো অঘটন ঘটেনি সিলেটে। যানচলাচল বিঘ্নিত হয়েছে। এক ধরণের আতংক আর উদ্বেগের মধ্য দিয়েই কেটেছে সিলেট নগরীতে ডাকা হরতালের দিন।


মঙ্গলবার দূপুরে সিলেট নগরের দক্ষিণ সুরমায় ‘পুলিশের ধাওয়ায়’ যুবদল নেতা দিলু হত্যার প্রতিবাদে বুধবার সিলেটে হরতাল আহবান করে যুবদল। সন্ধ্যায় হরতালের সমর্থনে তারা নগরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিল লাটিসোটা জিন্দাবাজার এলাকায় পৌছে ব্যাপক ভাঙচুর চালায়। এর ঘন্টা খানেক পর স্বেচ্ছাসেবক লীগ সিলেট নগরে বিক্ষোভ মিছিল বের করে। পরস্পর বিরোধী দুই্ সংগঠনের সশস্ত্র মিছিল সিলেটের শান্ত পরিবেশকে উত্তাপে রূপ দেয়। আর এ উত্তাপ ছিলো মঙ্গলবার দিনভর। সকালে সিলেট ঢাকা সড়কের পাশে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। অপর দিকে সকাল সাড়ে ১১ টায় সিলেট নগরের লাল দীঘির পার এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে যুবদল। তারা মিছিলটি বন্দর বাজার এলাকায় নিয়ে এলে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরক্ষণে যুবলীগ ছাত্রলীগের একটি মিছিল এসে সেখানে সংঘর্ষে জড়ায়। ত্রিমুখি সংঘর্ষে এখানে প্রায় আঘধন্টা রণক্ষেত্র ছিল বন্দর বাজার এলাকা। এতে পুলিশ সাংবাদিকসহ প্রায় ২০জন ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন।


পিকেটাররা প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা,রিকশাসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করে। খোলা দোকানপাটে ইট পাটকেল নিক্ষেপ হলে দ্রুত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। এরপর থেকে দিনভর নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো। যুবলীগের নেতা কর্মীরা দিনভর ক্বিনব্রিজ এলাকায় অবস্থান করছিলো। 


হরতাল চলাকালে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের আলীনগর-সাবসেন এলাকায় বিএনপি-ছাত্রলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গতকাল সকাল ১১ টায়। বুধবার (১ নভেম্বর) বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কয়েজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তবে তাদের কারোরই নাম-পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেছে। এতে একজন আহত হয়েছেন বলে শুনেছি। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আম্বরখানা এলাকায় দূপুর ১২ টার দিকে জামাত শিবির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করে। তখন পুলিশের ধাওয়ায় তারা পিছু হটে। এছাড়া নগরের কোথাও পিকেটিং এর খবর পাওয়া যায়নি।


এদিকে গতকাল মঙ্গলবার জিন্দাবাজার এলাকার বেশীর ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ ছিলো। কোনো মার্কেটের প্রধান ফটক বন্ধ থাকরেও ভেতরে কিছু কিছু দোকানপাট খোলা ছিলো। শিক্ষা প্রতিষ্টান গুলোতেও তেমন একটা ক্লাস হয়নি। অফিস, আদালত পাড়ায় লোকজনের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। এদিকে হরতাল চলাকালে সিলেট সীমিত আকারে যান চলাচল করেছে। কদমতলী ও কুমারগাও বাস টামিনাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। রেলস্টেশনে ব্যস্ততা ছিলো তবে অন্যান্য দিনের মতো যাত্রীদের উপস্থিতি ছিলো না বললেই চলে। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে