অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ১২:৩৩:৪০ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

ছবি: সংগৃহীত


হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন মালয়ালম অভিনেত্রী ডা. প্রিয়া। বুধবার (১ নভেম্বর) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান বর্তমানে আইসিইউ-তে রয়েছে৷

তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা কিশোর সত্য। এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷

এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ডা. প্রিয়া। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না তার মা। তার স্বামী গত ৬টি মাস প্রিয়াকে ছেড়ে কোথাও যাননি। এসব তথ্য উল্লেখ করে কিশোর সত্য বলেন, আপনি তাদের (মা-স্বামী) কী বলে সান্ত্বনা দেবেন? ঈশ্বর কেন এই নিষ্ঠুর আচরণ করলেন?

প্রসঙ্গত, মালায়ালাম টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ডা. প্রিয়া। মূলত, ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক