কদমতলী থেকে ছেড়ে গেলো ঢাকাগামী বাস
বিএনপি-জামায়াত ও সমমনা কয়েকটি দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন চলছে আজ বৃহস্পতিবার। গত দুইদিন সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেো অবরোধের শেষ দিন বৃহস্পতিবার দুপুর থেকে সিলেট থেকে দূরপাল্লার বাস চলতে শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, মিতালী ও এনা পরিবহনের ঢাকাগামী দুটি বাস পুলিশ প্রহরায় চন্ডিপুল এলাকা অতিক্রম করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গতরাতেও ঢাকাগামী বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে। তারা নিরাপত্তা দিয়ে বাস যেতে সহায়তা করেছেন।
এদিকে, সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের অবরোধকারীরা।
এছড়াও, সিলেট ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।
গত দু’দিনের চেয়ে অবরোধের তৃতীয় দিনে দক্ষিণ সুরমায় যানবাহনের সংখ্যা অনেক বেশী চোখে পড়েছে। রিকশা অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।
JA




