অবরোধের ৩য় দিনে সিলেটের বাস টার্মিনাল | ছবি : মোবারক হোসেন পাপ্পু
বিএনপি-জামায়াতের ডাকা ৩য় দিনের অবরোধের আজ শেষ দিনের দুপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকালে অবরোধ সফল করার লক্ষ্যে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন যায়গায় টায়ার, গাছ জ্বালিয়ে বিক্ষোভ করে। তবে বেলা বাড়ার সাথে সাথে পুলিশ, বিজিবির টহল জোরদার হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী বাস, ট্রাক, লেগুনা, কার প্রায় সব ধরনের ছোট বড় যানবাহন চলছে।
ভোলাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া পাথর বোঝায় ট্রাক চালক বলেন, আমরা খুব সতর্ক অবলম্বন করে চন্ডিপুল থেকে শেরপুর পর্যন্ত যাওয়া লাগে। অনেক সময় আমরা এক যায়গায় ট্রাক দাড় করিয়ে সড়কের পরিস্থিতি দেখে আমরা আবার গাড়ি চালানো শুরু করি। এভাবে আজ গাড়ি চালাতে হচ্ছে।
জগন্নাথপুর ছেড়ে যাওয়া বাস চালন মানিক মিয়া বলেন, যাত্রী কম থাকায় আমরা বাস ছাড়ি না। কারণ কম যাত্রী নিয়ে জগন্নাথপুর যাওয়া আসা আমাদের জন্য কুলায় না। আবার নিউজে দেখেছি সড়কে বিক্ষোভে অনেক গাড়ি ভাংচুর করেছে। সব বিবেচনায় আমরা গত ২ দিন গাড়ি চালাতে পারি নি। আজ পরিস্থিতি কিছুটা ভালো এবং বিজিবি মোতায়েন দেখে আমরা গাড়ি চালাতে সাহস পাচ্ছি।
JA




