একটা ক্রান্তিলগ্নে আমরা বাস করছি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

একটা ক্রান্তিলগ্নে আমরা বাস করছি: মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ০৯:৪৮:৩৬ অপরাহ্ন

একটা ক্রান্তিলগ্নে আমরা বাস করছি: মির্জা ফখরুল

সংগৃহিত


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা একটা সমাজের ক্রান্তিলগ্নে বাস করছি, আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই চিন্তা ভাবনাগুলোকে একত্রিত করতে হবে।’আজ শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়। নারীদের পর্দার আড়ালে আরও বেশি করে আটকে রাখতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।উন্নয়নের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত এবং সেটা আমার মরহুম পিতা মির্জা রুহুল আমিন সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আমি তার (পিতার) আত্মার মাগফিরাত কামনা করছি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি।উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সবাই মিলে আমরা বাংলাদেশকে গড়ে তুলি৷ সবাই মিলে একটা ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। ’

ইফতার মাহফিলে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক