ওসমানীনগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
অবরোধের তৃতীয় দিনে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে ওসমানীনগর । উপজেলার কোথাও পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি-জামাতের নেতাকর্মীদের।
এছাড়াও উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উপজেলার দয়ামীরে ঢাকা-সিলেট মহাসড়কে কোন ধরনের মিছিল মিটিং ছাড়া টায়ার জ্বালিয়ে কে বা কাহারা আগুন দেয়।পরে আ'লীগের স্থানীয় নেতা কর্মীরা তাদের প্রতিহত করেন।উপজেলা আ'লীগ ও এর অংগ সংগঠনের অবরোধ বিরোধী মিছিল সমাবেশ অনুষ্টিত হয় উপজেলার একাধিক স্থানে।
এছাড়াও মোটর সাইকেল শোডাউন দিতে দেখা যায় মহাসড়কে। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস দেখা না গেলেও ছোট ছোট যানবাহন চলেছে সড়কে। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও মাঠে রয়েছেন।
ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিন জানান,আইন শৃঙ্খলা বাহীনি ছিলো তৎপর । উপজেলার কোথাও কোন ধরনে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
JA




