সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৬:৩৯:৩৫ পূর্বাহ্ন

সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

ফাইল ছবি



ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ ও সরকার দলের সন্ত্রাসীদের সম্মিলিত হামলার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবীতে টানা ৭২ ঘন্টার অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করায় সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি টবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ মুক্তিকামী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, চলমান অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসী ভালো নেই। তার পরও নিজেরা কষ্ট সহ্য করে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবীতে এবং পুলিশী হেফাজতে যুবদল নেতা জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে টানা তিন দিনের হরতাল ও অবরোধ কর্মসূচি শতষ্ফূর্তভাবে পালন করেছেন, এজন্য সিলেটবাসীর প্রতি বিএনপি কৃতজ্ঞ। আমরা আশাকরি সময়িক কষ্ট সহ্য করে অতিথের মতো আগামী দিনেও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সিলেটবাসী বিএনপির পাশে থাকবেন।

এদিকে, টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রবেশ পথ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অবস্থান করে কর্মসূচি পালন করেন। এতে সারাদেশ থেকে সিলেট কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে