গোয়াইনঘাটে অবরোধের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন
বিএনপির ডাকা ৭২ ঘন্টার অবরোধ ও সিলেটে যুবদল নেতা নিহতের ঘটনায় ডাকা হরতালের প্রতিবাদে দেশে শান্তি প্রতিষ্ঠায় গোয়াইনঘাটে মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুরে উপজেলা যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া রাসেলের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিবের দিক নির্দেশনায় গোয়াইনঘাটের ইতিহাসে সর্ববৃহৎ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হইতে প্রায় হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে পশ্চিম আলীরগাঁও হাতীর পাড়া থেকে গোয়াইনঘাট রাধানগর রাস্তা প্রদক্ষিণের মাধ্যমে আবার গোয়াইনঘাট সদরে এসে মিলিত হয়।
মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন উপজেলা যুবলীগ এর সদস্য বেলাল আহমদ, রেজাউলকরিম রাজ্জাক, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগ এর আহবায়ক কামাল আহমেদ যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ
সিলেট জেলা শ্রমিক লীগ এর সহ সভাপতি ফয়েজ উদ্দিন.উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার
ফতেপুর ইউনিয়ন যুবলীগএর যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ,গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের কর্মীবৃন্দ।
JA




