জেলহত্যা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

জেলহত্যা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৮:২৬:২৩ পূর্বাহ্ন

জেলহত্যা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

ফাইল ছবি


৩রা নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কময় একটি দিন।১৯৭৫ সালের ৩ মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করে থাকে মহানগর আওয়ামী লীগ।এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক এই দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে- ৩রা নভেম্বর শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচ তলায় মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রতিটি ওয়ার্ডে উক্ত ওয়ার্ডে অবস্থানকারী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা। 

উক্ত কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে