বিএনপি-জামায়াতের অবরোধ: সিলেটে চলতে শুরু করেছে দূরপাল্লার বাস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের অবরোধ: সিলেটে চলতে শুরু করেছে দূরপাল্লার বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের অবরোধ: সিলেটে চলতে শুরু করেছে দূরপাল্লার বাস

ছবি: সংগৃহীত


বিএনপি-জামায়াতের তিন দিন অবরোধের তৃতীয় দিন দুপুর থেকে সিলেট থেকে দূরপাল্লার বাস চলতে শুরু করেছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সিলেটের কদমতলী বাস স্ট্যাণ্ড থেকে কয়েকটি বাস রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

অবশ্য এসময় বাসগুলোকে পুলিশের গাড়ি পাহারা দিতে দেখেছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। সিলেট ঢাকা মহাসড়কে জেলা ছাত্রলীগ অবরোধ বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

আগের দু’দিনের চেয়ে অবরোধের তৃতীয় দিনে নগরীতে যানবাহনের সংখ্যা অনেক বেশী চোখে পড়েছে। রিকশা অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক। তবে বাস ট্রাক চলছেনা।

বিভিন্ন মার্কেট শপিংমল বন্ধ থাকলেও সাধারণ দোকানপাট আগের দু’দিনের চেয়ে অনেক বেশী খুলেছে। নগরীর বন্দরবাজার জিন্দাবাজার ও আম্বরখানা এলাকায় ফূটপাতের ব্যবসায়ীরা তাদের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে