সিলেটে অবরোধেও ছিলো যানজট!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সিলেটে অবরোধেও ছিলো যানজট!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ১২:৪০:১২ অপরাহ্ন

সিলেটে অবরোধেও ছিলো যানজট!

ছবি: সংগৃহীত


অবরোধেও সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট ছিল। তিন দিনের অবরোধের প্রথম দুদিন নগরীতে কিছুটা উত্তাপ লক্ষ্য করা গেলেও তৃতীয় দিন সিলেটের পরিস্থিতি ছিল বেশ শান্ত। নগরী ফিরে পায় চিরচেনা রূপ। তবে পরিস্থিতি শান্ত থাকলেও সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। টহল ছিল বিজিবি ও র‌্যাবের।

বৃহস্পতিবার দিনভর সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ছিল যানজট। নগরীর জিন্দাবাজার পয়েন্ট ছাড়াও আম্বরখানা, তালতলা, শিবগঞ্জ, রোজভিউ পয়েন্ট, বন্দরবাজার, কালিঘাট, মীর্জাজাঙ্গাল, বারুতখানা, নয়াসড়ক পয়েন্টে যানজট ছিল অন্য স্বাভাবিক দিনের মতোই।

নগরীর রাস্তাগুলো ছিল সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেল রিক্সা, ব্যাটারিচালিত রিকশা, বাইক, টেম্পো ও প্রাইভেটকারের দখলে। অবাধে চলাচল করেছে নগরীতে অবৈধ ঘোষিত প্রায় ৫০ হাজার ব্যাটারিচালিত রিকশা।

তবে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনেও সিলেট থেকে ছাড়েনি দূরপাল্লার যানবাহন। গণপরিবহণ বন্ধ থাকলেও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেটের স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম। বিকালের দিকে সিলেট ছাত্রলীগের সভাপতি রাহেল সিরাজের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করতে দেখা গেছে।

এছাড়া সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে লাঠিসোটা হাতে বিক্ষোভ করেছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে