সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, এটিএম কর্মকর্তা গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, এটিএম কর্মকর্তা গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৫:৪২:৫৪ পূর্বাহ্ন

সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, এটিএম কর্মকর্তা গ্রেপ্তার

সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, কর্মকর্তা গ্রেপ্তার


২৭ অক্টোবর শুক্রবার সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা দেওয়া হয়। তবে ক্যাশজ্যাম সমস্যার কারণে টাকা জমা হয়নি। ৩০ অক্টোবর বুথে যাওয়ার পর ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায় বলে মামলার বিবৃতিতে বলা হয়েছে।

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সিকিউরেক্স এটিএম অফিসার (সিলেট জোন) সন্দীপন দাস বাদী হয়ে আলবাব হোসেন ও আরেক এটিএম কর্মকর্তা আমিনুল হকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করার কয়েক ঘণ্টা পর নগরীর শিবগঞ্জ এলাকা থেকে আলবাব হোসেনকে গ্রেফতার করা হয়।

সিকিউরেক্স এটিএম বুথ থেকে টাকা স্থানান্তরের কাজ করে।

মামলার এজাহারে সন্দীপন দাস বলেন, কোম্পানির এটিএম কর্মকর্তা আলবাব হোসেন ও আমিনুল হকসহ আরও ২–৩ জন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেন তিনি।

২৭ অক্টোবর সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা দেওয়া হয়। তবে ক্যাশজ্যাম সমস্যার কারণে টাকা জমা হয়নি। ৩০ অক্টোবর বুথে যাওয়ার পর ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায় বলে মামলার বিবৃতিতে বলা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৮–২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে কালো ক্যাপ, মুখে মাস্ক পরা ২–৩ জন লোক বুথের ভল্ট খুলে টাকা চুরি করেন।

মামলা করতে দেরির বিষয়ে সন্দীপন দাস বলেন, ঢাকা অফিসের সঙ্গে আলোচনা করে মামলা করতে হয়েছে। 'এ কারণে, কিছুটা দেরি হয়েছে,' তিনি বলেন।

এদিকে শুক্রবার সুবিদবাজারের এটিএম বুথ পরিদর্শন করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, 'আমরা বিষয়টি তদন্ত করছি। সিকিউরেক্স কোম্পানির একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।'

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে