নন্দির গাঁও ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক জেল হত্যা দিবসের আলোচনা সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

নন্দির গাঁও ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক জেল হত্যা দিবসের আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৬:৫৭:৫৩ পূর্বাহ্ন

নন্দির গাঁও ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক জেল হত্যা দিবসের আলোচনা সভা

নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের জেল হত্যা দিবসের আলোচনা সভা


গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩ নভেম্বর বিকেল চারটায় নন্দিরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে 

ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দিন মহি।তার বক্তব্যে বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় আজকের এই দিনটি। বঙ্গবন্ধু হত্যার পর ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।

আমরা তাদের প্রতি গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি।

আরো বক্তব্য রাখেন,যুবলীগ নেতা মিজানুর রহমান, হাবিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তমিজুর রহমান। উপস্থিত ছিলেন,ছাত্রলীগের তানভীর, কবির উদ্দিন,মুজাম্মিল হোসেন রাসেল,সোহেল রানা,মুক্তার আহমদ আফজল,শাহিন আহমদ, রেজাউল ইসলাম, আলী হোসেন,তানিম রহমান,মাহমুদুল হাসান ইমাদ,রেজাউল হক,সুলতান আহমদ, রেদোয়ান আহমদ রিদু,তামিম আহমদ,এনামুল,জীবন বিশ্বাস,রাজু আহমদ,জাকারিয়া,জাহেদ আহমদ,ফয়সল আহমদ,আলামিন আহমদ,জিয়াউর রহমান, পারভেজ আহমদ,আবুবকর আহমদ,নিধান বিশ্বাস, জাকারিয়া আহমদ,শিপু আহমদ প্রমুখ। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে