যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, সরাসরি আলোচনায় অনাগ্রহ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ PM

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, সরাসরি আলোচনায় অনাগ্রহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০১:২৪:০৬ PM

যুক্তরাষ্ট্রের  যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান,  সরাসরি আলোচনায় অনাগ্রহ

সংগৃহিত


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ পর্যালোচনা করছে। তবে একই সঙ্গে দেশটি স্পষ্ট করে বলেছে—সংঘাত নিরসনে সরাসরি কোনো আলোচনায় বসার ইচ্ছা তাদের নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি সংলাপ হয়নি। যদিও বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। তাঁর ভাষায়, এই বার্তা বিনিময়কে ‘আলোচনা’ বলা ঠিক নয়।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরান এখন একটি চুক্তি করতে ‘মরিয়া’। তিনি বলেন, ইরানের নেতারা গোপনে আলোচনা করছেন, তবে অভ্যন্তরীণ চাপের কারণে তা প্রকাশ করতে ভয় পাচ্ছেন। যদিও ট্রাম্প তাঁর এই দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ দেননি।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার পর শুরু হওয়া এই সংঘাতে ইতিমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।

সংঘাত দীর্ঘায়িত হওয়ায় মানবিক সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম ওঠানামা করছে এবং বিভিন্ন দেশ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগে পড়েছে।

যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে তাঁর ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেন। তবে তিনিও সাম্প্রতিক হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে, এবং দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কোনো প্রকাশ্য উপস্থিতি দেখা 

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির