সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০৮:০৬:০৭ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছবি:সংগৃহীত


সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স উপস্থিত ছিলেন।
শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের নতুন সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, নাদির আহমেদ প্রমুখ। এ সময় শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকদের অভিভাবক সংগঠন হচ্ছে সিলেট প্রেসক্লাব। অতীতে শাবি প্রেসক্লাবের যে কোনো সংকটে সিলেট প্রেসক্লাব ছায়ার মতো পাশে থেকেছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, শাবি প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। দিনে দিনে এ সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। নেতৃবৃন্দ ক্যাম্পাস সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন। তারা নবনির্বাচিত কমিটিকে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং শাবি প্রেসক্লাবের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ ও ক্লাব সদস্য এ কে কাওসার প্রমুখ। সংবাদটি রিরাইট করে গুছিয়ে দিন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল