নিউইয়র্কে সড়ক দু*র্ঘটনায় নি*হত গোলাপগঞ্জের তরুণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

নিউইয়র্কে সড়ক দু*র্ঘটনায় নি*হত গোলাপগঞ্জের তরুণী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০১:৫১:২৯ অপরাহ্ন

নিউইয়র্কে সড়ক দু*র্ঘটনায় নি*হত গোলাপগঞ্জের তরুণী


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামের বাসিন্দা নিশাত জান্নাত (২০)।

রবিবার রাত ১২টার দিকে নিউইয়র্কের কুইন্সের উডসাইড এলাকায় রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ছোট বোনের জন্য কেক কিনে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। এ সময় পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডানদিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিশাত জান্নাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ড এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাত ১১টার দিকে কাজ শেষে ট্রেনে করে উডসাইড স্টেশনে নামেন তিনি। বাসায় ফেরার আগে ছোট বোনের জন্য কেক কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, নিশাত জান্নাত চার বোনের মধ্যে বড়। তার দুই ছোট বোনের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর। যে ছোট বোনের জন্য কেক আনতে বেরিয়েছিলেন, সেই বোন আজ তার প্রিয় আপাকে হারাল।

নিশাতের বাবা হেলাল আহমদ নিউইয়র্কের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তাদের পরিবার ২০১৭ সালে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও এক মর্মান্তিক দুর্ঘটনায় সেই স্বপ্ন আজ শোকের ছায়ায় ঢাকা পড়ে গেছে।

নিহতের বোন নওশিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিশাত সবসময় আশাবাদী ছিল। সে বলত আল্লাহর ওপর ভরসা রাখতে, বর্তমানকে গুরুত্ব দিতে। সে নিজেও জানত না তার সময় এত কম।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল