বিয়ানীবাজারে হামের উপসর্গ: এক শিশুকে ওসমানি হাসপাতালে প্রেরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিয়ানীবাজারে হামের উপসর্গ: এক শিশুকে ওসমানি হাসপাতালে প্রেরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন

বিয়ানীবাজারে হামের উপসর্গ: এক শিশুকে ওসমানি হাসপাতালে প্রেরণ

সংগৃহিত


বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে আসা এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে রেফার করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক খান।

তিনি জানান, বর্তমানে চিকিৎসাধীন শিশুদের বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে। অনেক রোগী এলেও পরীক্ষা-নিরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে হাম শনাক্ত হচ্ছে না। এ ধরনের উপসর্গ নিয়ে আসা শিশুদের রক্ত ও মল (স্টুল) পরীক্ষা করা হচ্ছে।

এক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অভিভাবকদের ওসমানি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপর এক শিশুকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

ডা. মনিরুল হক খান আরও জানান, বর্তমানে হামের টিকার কিছুটা সংকট রয়েছে। এ সংকট কাটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দেওয়া হামের প্রধান লক্ষণ। এ ধরনের উপসর্গ দেখা দিলে শিশুদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন 

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল