সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৬৯ জন গ্রেপ্তার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৬৯ জন গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৮:১৫:১৩ অপরাহ্ন

সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৬৯ জন গ্রেপ্তার

সংগৃহিত


সিলেট মহানগর এলাকায় গত ৩২ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৬৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার ৮ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ৯ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ জন, সন্দেহভাজন ৪ জন, হকার ৭ জন এবং মেট্রোপলিটন অধ্যাদেশ আইনের মামলায় ৩১ জন।

পুলিশ জানায়, আটক ও গ্রেপ্তার হওয়া সকল ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল