মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির চুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

গবেষণায় আন্তর্জাতিক অগ্রযাত্রা

মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির চুক্তি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৮:৩১:২২ অপরাহ্ন

মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির চুক্তি

সংগৃহিত


শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সিলেটের (শাবিপ্রবি)।

সোমবার (৩০ মার্চ) মালয়েশিয়ার (আইআইইউএম)-এর গোম্বাক ক্যাম্পাসে প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। চুক্তির লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

এর পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) মালয়েশিয়ার (আইএনটিআই) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে দ্বিতীয় সমঝোতা স্মারক সই করে শাবিপ্রবি।

এই দুই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দুই দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদটি গুছিয়ে দিন

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল