ছবি:সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রাম থেকে মোঃ আব্দুল কাদের (আনা মিয়া) (৪৪)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মদরিছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ফয়েজ আহাম্মদের নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




