সিলেটের মাঝপাড়ায় অভিযান: দুই ভাইকে আ ট ক করেছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সিলেটের মাঝপাড়ায় অভিযান: দুই ভাইকে আ ট ক করেছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০৬:১৬:৩৯ অপরাহ্ন

সিলেটের মাঝপাড়ায় অভিযান: দুই ভাইকে আ ট ক করেছে পুলিশ

সংগৃহিত


সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, বুধবার (মঙ্গলবার দিবাগত) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার কান্দিরগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল হককে (৩৯) তার নিজ বসতঘর থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই এলাকায় নিজ ঘর থেকে তার ভাই আব্দুল হাসিমকেও (৪১) গ্রেপ্তার করা হয়।

আব্দুল হক ও আব্দুল হাসিম ওই এলাকার মৃত সোনাফর আলীর ছেলে।পুলিশ জানায়, অভিযানে সময়ে তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ৬৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ১ বক্স মাদক সেবনের সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত ফুয়েল পেপার এবং ০৪ বক্স অ্যালুমিনিয়াম ফুয়েল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১/১/৪/২৬) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) র্কমর্কমতা মনজুরুল আলম।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল