সংগৃহিত
বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ৬দিন ব্যাপী ভ্রাম্যমান যুব প্রশিক্ষন শুরু হয়েছে। ১ এপ্রিল ২০২৬ইং নিরাপদ যুব সমিতি’র কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ একেএম আহাম্মদ উল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন যুব সংগঠক শাহাব উদ্দিন শাহিন। প্রশিক্ষণে ৩০ জন যুব ও যুবা অংশ গ্রহন করছেন। প্রশিক্ষণের বিষয়ঃ হাসঁ মোরগ গবাদি পশু পালন ও চিকিৎসা এবং জীবন দক্ষতা (শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, মাদক, বাল্য বিয়ে, গর্ভকালিন সেবা, যত্ন, শিশু পালন, মোবাইল ব্যবহার, উদ্যোত্তা, ঋন উত্তোলন)। প্রশিক্ষণ শেষে সনদ ও যাতাযাত ভাতা প্রদান করা হবে। বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ একেএম আহাম্মদ উল্লা জানান, এ কার্যক্রম চলমান, পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন, গ্রাম, সমিতি সমুহে শুরু হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




