উপজেলা সদরকে কেন্দ্রবিন্দু রেখে গোয়াইনঘাট পৌরসভা দাবি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

উপজেলা সদরকে কেন্দ্রবিন্দু রেখে গোয়াইনঘাট পৌরসভা দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০৮:১২:০৯ অপরাহ্ন

উপজেলা সদরকে কেন্দ্রবিন্দু রেখে  গোয়াইনঘাট পৌরসভা  দাবি

ছবি:সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলাকে পৌরসভায় রূপান্তরের ক্ষেত্রে উপজেলা সদরকে কেন্দ্রবিন্দু রাখার দাবি জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।

সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, গোয়াইনঘাটবাসীর দীর্ঘদিনের দাবি একটি পৌরসভা। তবে তা উপজেলা সদরকে কেন্দ্র করেই গঠন করতে হবে। উপজেলা সদর প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় সেটিকে বাদ দিয়ে অন্য কোথাও পৌরসভা গঠন করা হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে।

তিনি আরও বলেন, উপজেলা সদর ছাড়া অন্য কোনো স্থানে পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে তা গোয়াইনঘাটবাসী মেনে নেবে না।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনআকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিয়ে উপজেলা সদরকে অন্তর্ভুক্ত করে দ্রুত গোয়াইনঘাট পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল