জৈন্তাপুরে প্রাইভেটকার-ট্রাক সংঘ*র্ষে আ*হত ৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রাইভেটকার-ট্রাক সংঘ*র্ষে আ*হত ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ১০:১৪:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রাইভেটকার-ট্রাক সংঘ*র্ষে আ*হত ৩

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়ক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। 

বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জাফলংগামী একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৫৫২৩) বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের (সিলেট মেট্রো-ড-১১-০১৪৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে প্রাইভেটকারে থাকা যাত্রী রিপন মিয়া (২৫), পিতা- আব্দুল মতিন, সাং- ঘিলাতৈল, জৈন্তাপুরকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এছাড়া প্রাইভেটকারের চালক মোঃ জাহিদ (১৯), পিতা- অজ্ঞাত, সাং- বিরাইমারা, জৈন্তাপুরসহ আরও এক জন আহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, “দুর্ঘটনার পর দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল