জৈন্তাপুরে ব*জ্রপাতে কিশোরের মৃ*ত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ব*জ্রপাতে কিশোরের মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ১১:২৩:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে ব*জ্রপাতে কিশোরের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে মোঃ আবদুল্লাহ আল  মাসরুর (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১লা এপ্রিল ২০২৬ খ্রি. বুধবার  সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের পূর্ব গর্দ্দনা (আমরপুর) গ্রামে নিজ বাড়ির পুকুর পাড়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় মাসরুর।

পরে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসরুর পূর্ব গর্দ্দনা (আমরপুর) গ্রামের  হাফেজ মাওলানা আবদুল খালিকের কনিষ্ঠ  পুত্র।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বজ্রপাতে কিশোরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে মরদেহটি পরিবারের হেফাজতে নিজ বাড়িতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল