বালাগঞ্জে মেজিক জালের ফলে দেশী মাছ হারিয়ে যাচ্ছে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বালাগঞ্জে মেজিক জালের ফলে দেশী মাছ হারিয়ে যাচ্ছে

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৫:৫৯:২৯ অপরাহ্ন

বালাগঞ্জে মেজিক জালের ফলে দেশী মাছ হারিয়ে যাচ্ছে

নিজস্ব


অবাদে মেজিক জালের ফলে বালাগঞ্জ উপজেলা হাওড়, বিল, নদী, নালা, খাল থেকে দেশী মাছ হারিয়ে যাচ্ছে। অসাধু লোকের কারনে দিন দিন বালাগঞ্জ উপজেলার হাওর নদ-নদীতে মাছের পরিমাণ উদ্বেগ জনক হারে কমে যাচ্ছে।

এক সময় বড়ভাঙা নদীর বিশাল বোয়াল মাছ নৌকায় বাঁধা থাকলেও নৌকাকে টেনে নিয়ে যেত, আজ সেই বোয়াল মাছ চোখে পরেই না। একই ভাবে রানী, বাঘ, টাকি, গজার সহ অনেক প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে গ্রীষ্মকাল চলছে। এ সময় মাঝারি বৃষ্টিপাত শুরু হলে হাওর, খাল ও নদীতে পানি বৃদ্ধি পায় এবং মাছ ধীরে ধীরে বংশ বিস্তার (প্রজনন) শুরু করে। এই সময়টি মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রাকৃতিক ভাবে ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে  কিছু লোক “মেজিক জাল” ব্যবহার করা ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধরছে।  ফলে ডিম ওয়ালা মাছ ও পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে এবং মাছের বংশ বিস্তার মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। বালাগঞ্জ উপজেলা প্রায় গ্রামে কিছু লোক মেজিক জাল দিয়ে আশে পাশের হাওড়, বিল, নদী, নালা, খাল থেকে ছোট বড় সহ ডিম ওয়ালা মাছ অবাধে ধরছে।

ফলে এই গুরুত্বপূর্ণ মৌসুমেও মাছ তাদের প্রাকৃতিক ভাবে বংশ বৃদ্ধি করতে পারছে না, যা ভবিষ্যতে মাছের সম্পূর্ণ বিলুপ্তির আশংঙ্কা তৈরি করছে। দেশী মাছ রক্ষার জন্য সংলিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হচ্ছে। বালাগঞ্জ ইউনিয়নের রিপাতপুর গ্রামের তরুন সমাজ সেবক আবু সালেহ মুহাম্মদ ফাহিম জানান ৩নং ওয়ার্ডের রহমতপুর সহ অন্যান্য গ্রামের প্রায় ঘরে ঘরে ১০/১২টি করে মেজিক জাল রয়েছে, যা তারা এই জাল ব্যবহার করে ছোট বড় সহ মা মাছ ধরছে। বদরুল ইসলাম মৎস্য আড়ৎ, মালিক আব্দুল হক, ছোট মাছ ও মা মাছ  ধরার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশী মাছ, এ ব্যাপারে তিনি কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছেন। বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান,  আমরা নিয়মিত মোবাইল কোর্ট  পরিচালনা করছি। মৎস্য শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বালাগঞ্জ উপজেলা সাবেক মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক বলেন, মাছ উৎপাদনকারী, বিক্রেতা এবং হাওড়, নদী, খাল, বিলের পারে যারা বসবাস করছেন তাদের কে প্রশিক্ষন সহ মৎস্য আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল