সংগৃহিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর (ইএ ০৬০১) ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন।
বিকাল ৪টায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স-এর (ইউএস ৫৪০) ফ্লাইটে সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




