বিয়ানীবাজারে ১৬তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বিয়ানীবাজারে ১৬তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ১২:০০:৩৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ১৬তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু

ছবি:সংগৃহীত


বাংলাদেশ স্কাউটস, বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে ১৬তম উপজেলা স্কাউট সমাবেশ আজ (২ এপ্রিল) বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।

বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, বিয়ানীবাজার উপজেলার সভাপতি উম্মে হাবিবা মজুমদার। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোস্তফা উদ্দিন, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, কমিশনার ও সাবেক চিফ মো. আবুল হোসেন চৌধুরী, সম্পাদক ও সমন্বয়ক নাজমুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সালেহ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

সমাবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে কুচকাওয়াজ, ক্যাম্পিং, গিঁট বাঁধা, প্রাথমিক চিকিৎসা, সিগন্যালিংসহ স্কাউটিং দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকরা জানান, আগামী ৫ এপ্রিল মহা তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 ৬ এপ্রিল শনিবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটবে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন