ছবি : নিজস্ব
দৈনিক প্রথম আলো পত্রিকার সিলেট কার্যালয়ের আলোকচিত্রী আনিস মাহমুদ চতুর্থবারের মতো দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক মতিউর রহমান আনিস মাহমুদের হাতে দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার তুলে দেন।
ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক প্রমুখ। এর আগে আনিস মাহমুদ ২০১২, ২০১৪ ও ২০১৭ সালে প্রথম আলোর দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার পান। এবার চতুর্থবারের মতো দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন আনিস মাহমুদ।
২০১০ সাল থেকে প্রথম আলো সিলেট কার্যালয়ের আলোকচিত্রী হিসেবে যুক্ত হন আনিস মাহমুদ। শুরু থেকেই তিনি সিলেটের বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার ছবি তোলা দেশ-বিদেশে আলেচিত হন। রাতারগুলসহ সিলেটের বেশ কিছু পর্যটন কেন্দ্র পরিচিত পায় তার তোলা ছবির মাধ্যমে।
এম সি




