কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সিলেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ

কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ১২:১৩:২৬ পূর্বাহ্ন

কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকানকোঠা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের দীর্ঘদিনের বিরোধ নিরসনে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতারা মার্কেটের দোকানদারদের চলমান সমস্যা এবং জেলা প্রশাসনের সঙ্গে সৃষ্ট জটিলতার বিষয়টি বিস্তারিতভাবে মন্ত্রীর কাছে তুলে ধরেন। দোকান মালিকদের পক্ষে মো. ইনামুল করিম চৌধুরী বিষয়টি উপস্থাপন করলে মন্ত্রী মনোযোগ দিয়ে শুনে দ্রুত ও সুষ্ঠু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আলোচনায় ব্যবসায়ী নেতারা দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ পুনরুদ্ধারে স্থগিত থাকা চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি। বিশেষ করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

নেতৃবৃন্দ সিলেটে নতুন বিসিক শিল্প এলাকা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাদের মতে, বর্তমানে কোনো খালি প্লট না থাকায় শিল্পায়নে বাধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বিসিক, বিডা, স্পেশাল ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত কাঠামোর আওতায় আনার আহ্বান জানান তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও আব্দুল আলিম দিপক।

এছাড়া ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিকসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন