উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের সম্পৃক্ত করছে সরকার: এমরান আহমদ চৌধুরী এমপি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের সম্পৃক্ত করছে সরকার: এমরান আহমদ চৌধুরী এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ১২:১৯:৩৪ পূর্বাহ্ন

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের সম্পৃক্ত করছে  সরকার:  এমরান আহমদ চৌধুরী এমপি

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আলেম-উলামাদের সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের এবং আন্তরিক। এ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তিনি জানান, উন্নয়ন কার্যক্রমে আলেমদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারও রয়েছে সরকারের।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা লোকমান আহমদ শায়খে তহিপুরীর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা ইউসুফ খাদিমানী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ হোসেন সুমন, মাওলানা ফয়েজ আহমদ আজহারী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মক্তার আহমদ, মাস্টার আজমল হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা আলী আহমদ এবং মাওলানা কবির আহমদ।

সভায় উপজেলার বিভিন্ন স্তরের আলেম-উলামা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে মানপত্র পাঠ করেন মাওলানা আশরাফ আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাহমুদুল হাসান।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে আলেমদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন