সিলেটে বাড়ছে হাম সংক্রমণ, এক হাসপাতালে ভর্তি ৫৪ রোগী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সিলেটে বাড়ছে হাম সংক্রমণ, এক হাসপাতালে ভর্তি ৫৪ রোগী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০৪:১৫:২১ অপরাহ্ন

সিলেটে বাড়ছে হাম সংক্রমণ, এক হাসপাতালে ভর্তি ৫৪ রোগী

সংগৃহিত


সিলেটে সাম্প্রতিক সময়ে সংক্রামক রোগ হাম উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নতুন করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।  শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার পর্যন্ত নতুন করে ১৩ জন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এর মধ্যে বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শিশুদের জন্য এ রোগটি বেশি ঝুঁকিপূর্ণ।

ডা. মিজানুর রহমান বলেন, “হাম প্রতিরোধে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা (আইসোলেশন) এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন