দেশের শান্তি সম্পদ নষ্ট করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না : পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দেশের শান্তি সম্পদ নষ্ট করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না : পররাষ্ট্রমন্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ১১:৪৫:১২ পূর্বাহ্ন

দেশের শান্তি সম্পদ নষ্ট করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না : পররাষ্ট্রমন্ত্রী

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অগ্নি-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে সরকার বদলানো যাবে না। একমাত্র নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার বদল হবে।

তিনি বলেন, ‘আমরা বিরোধী দলকে সম্মান করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তবে রাষ্ট্র ক্ষমতার লোভে দেশের শান্তি সম্পদ নষ্ট করে, সাংবাদিক-পুলিশ পিটিয়ে, বিচারপতির বাসভবন, হাসপাতালে হামলা করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি-জামায়ত সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ রাষ্ট্র জনগণ নিরাপদ নয়।’

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আখালিয়াস্থ কালীবাড়ীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সরকারের দেশব্যাপি উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কেননা দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।

কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যিশুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

উঠান বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জেলহত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি সেলিনা মোমেন, সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, সাব্বির খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. মিছবাউর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিসিকের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম এজাজ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে