কোম্পানীগঞ্জ সী*মান্তে 'খাসিয়াদের গু*লিতে' বাংলাদেশি যুবক নি*হত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সী*মান্তে 'খাসিয়াদের গু*লিতে' বাংলাদেশি যুবক নি*হত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ০২:৪৮:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সী*মান্তে 'খাসিয়াদের গু*লিতে' বাংলাদেশি যুবক নি*হত


সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের পরিবার বলছে, এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও মরদেহ এখনও ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে আছে।

নিহত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং বীরমুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।

সাদ্দামের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল দুপুর ১২টার দিকে সাদ্দামসহ চারজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে গিয়ে সাদ্দাম গুলিবিদ্ধ হন। গুলিতে সাদ্দাম নিহত হওয়ার পাশাপাশি ফরহাদ মিয়া নামের একজন আহত হন। আহত ফরহাদ একই গ্রামের লিলু মিয়ার ছেলে। তাদের সঙ্গে আরও ছিলেন আবু বক্কর (৩০) ও জফির মিয়া (২৮)।

নিহতের বড়ভাই নাজীম উদ্দীন বলেন, আমার ভাইসহ চারজন ভারতে যায়। সেখানে খাসিয়ারা গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। চার দিন পার হয়ে গেলেও এখনো তার মরদেহ দেশে আনতে পারিনি।

এদিকে বিজিবি জানিয়েছে, এ ঘটনায় এখনো নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানিয়েছে।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে। আমরা বিএসএফের কাছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ পড়ে আছে কি না তা জানতে চেয়েছি। তবে তারা এমন কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন