সিলেটে বিমানবন্দরে আ*গুন, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তির শ*ঙ্কা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সিলেটে বিমানবন্দরে আ*গুন, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তির শ*ঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০১:৪৪:০৪ অপরাহ্ন

সিলেটে বিমানবন্দরে আ*গুন, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তির শ*ঙ্কা


সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার কিছু পরে সার্ভার রুমের দোতলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে এখনও কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টর যিশু তালুকদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

তিনি বলেন, ইমিগ্রেশনের সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ইমিগ্রেশনের সার্ভার রুমে হঠাৎ আগুন লাগলেও বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছেন।

তিনি বলেন, রবিবার রাতে সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জামের স্বাভাবিকভাবেই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন