বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৭০
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে নৌকাডুবি

বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৭০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৩:৪১:৫৮ অপরাহ্ন

বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৭০

সংগৃহিত


ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন।

উদ্ধারকৃতদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং মিসরের নাগরিক রয়েছেন বলে ইতালীয় কোস্টগার্ডের প্রাথমিক তথ্যে জানা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার একটি ছোট নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের জীবিত উদ্ধার করা হয়। 

দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানায়, উদ্ধারের পর তাদের সবাইকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।

ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো বলেন, লিবীয় কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকৃত ৩২ জনই পুরুষ, যার মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের ইতালির দক্ষিণ প্রান্তের দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহেও ল্যাম্পেদুসা থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্ট গার্ড। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক