স্বচ্ছতা নিশ্চিতে মাঠে কাইয়ুম চৌধুরী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

স্বচ্ছতা নিশ্চিতে মাঠে কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৬:১১:৪৭ অপরাহ্ন

স্বচ্ছতা নিশ্চিতে মাঠে কাইয়ুম চৌধুরী

সংগৃহিত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান ও সমাপ্ত উন্নয়নকাজ পরিদর্শন করেছেন।সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি ১৯, ২৭, ৩৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কার্যাদেশ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কি না তা যাচাই করেন। এ সময় সিসিক প্রশাসক বলেন, কার্যাদেশের শর্ত অনুযায়ী যথাযথভাবে কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ১৯ নম্বর ওয়ার্ডে শাহ মিয়াজী মাজার থেকে দাদাপীর মাজার পর্যন্ত সম্পন্ন হওয়া বিটুমিন সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর ৩৬ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি থেকে চিশতিয়া মসজিদ হয়ে বালুচর নতুন বাজার মোড় পর্যন্ত সড়ক, ড্রেন ও বাউন্ডারি ওয়াল সংস্কার প্রকল্প পরিদর্শন করেন।

এছাড়া তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের নিপবন আবাসিক এলাকায় ছড়ার পাশের সড়ক ও রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ এবং ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার ঈদগাহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন