জৈন্তাপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জৈন্তাপুরে জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "সমবায়ে গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ. সমবায় কার্যালয়ের মো. জহিরুল ইসলাম, শিল্পি আচার্য।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বিভিন্ন সমবায় সংগঠনের পক্ষ থেকে মো আব্দুল জলিল, বাদল দত্ত,লাবণ্য সরকার,মিজানুর রহমান খোকন,জমির আহমেদ ও অনিতা পাল।
এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার ৩০ টির অধিক সমবায় সংগঠনে সদস্যবৃন্দ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
জৈন্তাবার্তা/এমকে




