সিলেটের আদালতে আরিফ, বাবর ও গউছ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সুরঞ্জিত সেনগুপ্ত হ*ত্যাচেষ্টা মা*মলা

সিলেটের আদালতে আরিফ, বাবর ও গউছ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ০২:৪১:৫৯ অপরাহ্ন

সিলেটের আদালতে আরিফ, বাবর ও গউছ


সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টার মামলায় আদালতে হাজির হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন তারা।

এ সময় তারা এই মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং এই মামলা থেকে নিজেদের অব্যাহতি প্রদানের দাবি জানান।

মামলার আসামিপক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালে ২১ জুন দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ বোমা হামলায় একজন নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন।

তিনি জানান, এই মামলায় আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ৩৪২ ধারায় আসামি পরীক্ষা দেন তারা। এ সময় নিজেদের বক্তব্য উপস্থাপন করেন আসামিরা। পরবর্তীতে আদালত আগামী ২১ এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন।  

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। সে সময় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। হামলায় যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ২৯ জন আহত হন। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ঘটনাটির পর দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

পরে দীর্ঘ তদন্ত ও শুনানির ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।

এর আগে মামলার বিভিন্ন ধাপে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ ও অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন