সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সিস্টেম শক্তিশালী করনের লক্ষ্যে বিভিন্ন কমিটি পুর্নগঠন ও সচলকরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ মার্চ বিকেলে গোয়াইনঘাট (এপি) ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ,সচিব, সাংবাদিক, শিক্ষার্থী ও ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সক্রিয়করন সভায় সার্বিক সহযোগিতা করেন গোয়াইনঘাট এপি ওয়ার্ল্ড ভিশনের রেজিলিয়েন্স বিল্ডিং ফেসিলিটেটর মারজানুল আযহার জুনেদ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াশ ফেসিলিটেটর সাইদুর রহমান।
সিষ্টেম শক্তিশালীকরণের কার্যকারিতা, মান উন্নয়ন এবং বিভিন্ন কমিটি ও স্টেকহোল্ডারদের অংশগ্রহনে সিষ্টেম পরিচালনাকারীদের সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক পরিসরে বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট (এপি'র) জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা। ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,ওয়ার্ল্ডভিশনের অতীতের জনকল্যাণমূলক কাজের সেবার মানের প্রশংসা করেন এবং বর্তমানে ওয়ার্ল্ডভিশনের সকল কার্যক্রমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




