ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৯ উড়োজাহাজ ধ্বংস, বলছে বিবিসি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৯ উড়োজাহাজ ধ্বংস, বলছে বিবিসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ০৮:১৫:৫০ অপরাহ্ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৯ উড়োজাহাজ ধ্বংস, বলছে বিবিসি

সংগৃহিত


ইরানকে ঘিরে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি সামরিক উড়োজাহাজ ভূপাতিত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিবিসি, যা বিভিন্ন ছবি, ভিডিও ও মার্কিন কর্মকর্তাদের ব্রিফিং থেকে যাচাই করা হয়েছে।

৫ এপ্রিল ইরানে হামলার সময় একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। একই ঘটনায় উদ্ধার অভিযানে পাঠানো দুটি মার্কিন পরিবহন উড়োজাহাজ শত্রুর হাতে পড়া এড়াতে নিজ বাহিনীই ধ্বংস করে।

৩ এপ্রিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি এফ-১৫ই ভূপাতিত হয়। একই দিনে একটি এ-১০ যুদ্ধবিমান উপসাগরে বিধ্বস্ত হওয়ার তথ্য জানায় মার্কিন সূত্র।

এর আগে ২৯ মার্চ সৌদি আরবে মার্কিন একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস হয়।

১২ মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় পড়ে ছয়জন নিহত হন।

আর ২ মার্চ কুয়েতে ভুলবশত তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়, তবে ক্রুরা প্রাণে বেঁচে যান।

পুরো ঘটনাগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও যাচাইকৃত ভিডিও-ছবির ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক