বালাগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বালাগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০১:০৯:৩৩ অপরাহ্ন

বালাগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


সিলেটের বালাগঞ্জ উপজেলায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বালাগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব ভুঁইয়া, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মো. শাহাব উদ্দিন শাহিন, জাতীয় ইমাম সমিতি বালাগঞ্জ উপজেলা সভাপতি মো. নোমান আহমদ কাউসার।

সভা পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আছাব আলী। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জের দায়িত্বশীল মো. মামুন আবদুল গাইয়ুম। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ জহি উদ্দিন চৌধুরী, মির্জা কমর উদ্দিন, হাফিজ আলী হোসেন, নাজমুল ইসলাম শিহাব ও হাফেজ আব্দুল কাদির।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম পারা থেকে ১০ম পারার প্রতিযোগিতায় ১ম হয়েছে মো. জাকারিয়া আলম, ২য় হয়েছে আবু বকর রাহিম ও ৩য় হয়েছে মারজান আহমদ। ১ম পারা থেকে ২০তম পারার প্রতিযোগিতায় ১ম হয়েছে নাবিল হোসেন, ২য় হয়েছে আমিনুল হক ও ৩য় হয়েছে হুসাইন আহমদ। ১ম পারা থেকে ৩০তম পারার প্রতিযোগিতায় ১ম হয়েছে ফরহাদ তালুকদার, ২য় হয়েছে আবিদ আহমদ ও ৩য় হয়েছে শেখ মাহিম আহমদ। অনুষ্ঠানে বিজয়ীদের সনদ প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন