সিলেট সী*মান্তে পৌনে ২ কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সিলেট সী*মান্তে পৌনে ২ কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০১:৩৩:৪৭ অপরাহ্ন

সিলেট সী*মান্তে পৌনে ২ কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


বিজিবির অভিযানে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দোবাগ এলাকা থেকে ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকা থেকে এসব ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ‎

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকাণ্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এ ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন