গোয়াইনঘাটে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০২:৫৪:৩০ অপরাহ্ন

গোয়াইনঘাটে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কৃষি কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।

কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ-১ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষককে ৫ কেজি করে ১৫ হাজার কেজি আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি- সব মিলিয়ে মোট ৬০ হাজার কেজি সার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন