গণভোটের রায় উপেক্ষার অভিযোগে শাবিপ্রবিতে প্রতিবাদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

গণভোটের রায় উপেক্ষার অভিযোগে শাবিপ্রবিতে প্রতিবাদ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৪:২৭:১৪ অপরাহ্ন

গণভোটের রায় উপেক্ষার অভিযোগে শাবিপ্রবিতে প্রতিবাদ

সংগৃহীত


গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইনকিলাব মঞ্চের শাবিপ্রবি শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

কর্মসূচিতে সংগঠনটির শাবিপ্রবি শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরও সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না। জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাকসুর ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। তবে সরকার ক্ষমতায় এসে সেই ম্যান্ডেট বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম, শিক্ষার্থী ফয়সাল হোসেন ও আজাদ শিকদারসহ অনেকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন