বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৬:৩৫:২৭ অপরাহ্ন

বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব


বালাগঞ্জ উপজেলা ৬টি ইউনিয়নের ৬টি মাঠে বালাগঞ্জে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা  দলের খেলা শুরু হয়েছে| 

৯ এপ্রিল ২০২৬ইং বালাগঞ্জ সদর ইউনিয়নের খেলা বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয়ের  মাঠে অনুষ্টিত হয়| এর উদ্বোধন  করেন বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রকিব ভুইয়া|

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমদুল হাসান, ক্রীড়ানুরাগী মাহমদ আলী, বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লাল মোহন দাশ নান্টু, গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সন্তোষ চক্রবর্তী| এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন  বিপ্লব চন্দ্র দেবনাথ, সুব্রত চন্ত্রনাথ, আতিকুর রহমান গোলাপ, প্রদ্যুন্ন দাশ, বিবেকান্দ্র আর্চাষ্য, আহমদ আলী, বদরুল আলম সুমন, সনজয় কুমার দাশ, সাহেদা বেগম, সীমা রানী দাশ, নিবেদিতা চক্রবর্তী, আলেকা বেগম, ফাতেহা বেগম, শেলী দত্ত, ফারজানা আক্তার মুক্তা, আবিদা বেগম, মোমেনা বেগম, শিল্পী রানী দাশ, বিউটি চক্রবর্তী, সালমা বেগম, পার্বতী দাশ, শেলী রানী দাশ|  বিকালে একই স্থানে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি সাইফুল ইসলাম রেফুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ˆদনিক ˆজর্ন্তাবার্তা’র বালাগঞ্জ প্রতিনিধি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ| খেলা পরিচালনা করেন রেফারী রজব আলী| বালাগঞ্জ ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পশ্চিম গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ান এবং কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল রার্নারআপ হয়েছে| বালিকা দলের মধ্যে বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ান এবং চরসুবিয়া জাগরনী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল রার্নার আপ হয়| অতিথি বৃন্দ পুরস্কার প্রদান করেন| বালাগঞ্জ ইউনিয়নের ন্যায় অন্য ৫টি ইউনিয়নে উক্ত টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে| ৬টি ইউনিয়নে ৬টি বালক ও ৬টি বালিকা দল আগামী সপ্তাহে উপজেলা পর্যায়ে খেলা অনুষ্টিত হবে| 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন